ASH Foundation

BD
UK
EG
US

গাজার জন্য সহায়তা

গাজার জন্য সহায়তা

Date: 28 এপ্রিল, 2026

গাজায় চলমান মানবিক সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যেখানে হাজার হাজার পরিবার প্রতিদিন খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এতিম ও অসহায় শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে- ভয়, ক্ষুধা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এই জরুরি পরিস্থিতিতে গাজার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ত্রাণ সরবরাহ পরিচালনা করছে। এর মাধ্যমে আমরা খাদ্য সহায়তা, বিশুদ্ধ খাবার পানি, অস্থায়ী আশ্রয় এবং এতিম ও অসহায় শিশুদের জন্য বিশেষ সহায়তা প্রদান করছি।

মানুষ মানুষের জন্য - এই বিশ্বাসই আমাদের মানবিকতার মূল শক্তি। এই বিশ্বাস থেকেই আমরা একে অপরের পাশে দাঁড়াই, দুঃসময়ে হাত বাড়িয়ে দিই এবং কষ্টে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আসুন, আমরা সবাই মিলে এই মজলুমদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য উদ্যোগই হতে পারে কারও জীবনের বড় পরিবর্তনের কারণ।