কুরবানী হোক ভাগাভাগির!
কুরবানী হোক ভাগাভাগির!
Closing Date: 30 জুন, 2026
কুরবানী হোক ভাগাভাগির!
এক টুকরো গোশতের জন্য অপেক্ষায় থাকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের হাজারো মুখ। কুরবানীর ঈদটাই তাদের একমাত্র আশার আলো,বছরের বাকি সময়টা কেবল একটি অনন্ত অপেক্ষা।
এই বাস্তবতাকে হৃদয়ে ধারণ করে Alhaj Shamsul Hoque Foundation প্রতি বছর আয়োজন করে ‘কুরবানীর খুশি সবার ঘরে’ কর্মসূচি। যারা নিজে কুরবানী করতে পারেন না, কিংবা আরও একটি কুরবানী করতে চান দেশের দুস্থ মানুষের জন্য—তাদের পক্ষ থেকে আমরা কুরবানীর মহান দায়িত্বটি পালন করি, শরীয়তের নিয়ম মেনে প্রতিনিধিত্ব করে।
উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত দরিদ্র এলাকায় আমরা কুরবানী করে সেই পবিত্র গোশত পৌঁছে দিই ঠিক তাদের হাতে—যাদের ঘরে ঈদের দিনও রান্না হয় না, যাদের শিশুরা জানেই না কুরবানীর গোশতের স্বাদ কেমন।
একটি কুরবানী হয়তো আপনার কাছে সাধারণ একটি ইবাদত। কিন্তু একজন অভাবী শিশুর মুখে হাসি ফোটানো, একজন বিধবার দু’চোখে কৃতজ্ঞতার অশ্রু এনে দেওয়া—এ এক অন্যরকম সাওয়াবের অনুভূতি।
আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা ইন-শা-আল্লাহ এসএমএস-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এই ঈদে আপনার কুরবানী হোক হাজারো হাসির কারণ। আসুন, কুরবানীর আনন্দ ভাগ করে নেই তাদের সাথে—যারা সবকিছু থেকেই বঞ্চিত।