ASH Foundation

BD
UK
EG
US

২৫০০ মানুষের জন্য চাল-ডাল-তেল-আলু-লবণ-রসুন-মসল্লা ইত্যাদি নিয়ে পরিবার প্রতি প্রায় ১৪ কেজি উপহারের প্যাকেজ

২৫০০ মানুষের জন্য চাল-ডাল-তেল-আলু-লবণ-রসুন-মসল্লা ইত্যাদি নিয়ে পরিবার প্রতি প্রায় ১৪ কেজি উপহারের প্যাকেজ

Date: Nov. 1, 2024

ভালোবাসার উপহার নিয়ে আমরা আসছি বাড়ি বাড়ি। মাননীয় ধর্ম উপদেষ্টার হাত দিয়ে উদ্ধোধন হলো Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় ২৫০০ মানুষের জন্য চাল-ডাল-তেল-আলু-লবণ-রসুন-মসল্লা ইত্যাদি নিয়ে পরিবার প্রতি প্রায় ১৪ কেজি উপহারের প্যাকেজ। নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণ ভালোবাসার এ উপহার নিয়ে ছুটে চলেছেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে। বহু কস্টে ক্ষতিগ্রস্ত অচল পথগুলো মাড়িয়ে লক্ষীপুর, পরশুরাম, ছাগল নাইয়া, দাগুণভুইঁয়া, ফুলগাজীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে পৌঁছিয়ে দিচ্ছেন ভালোবাসার উপহার। উল্লেখ্য, মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ড.আ.ফ.ম খালেদ হোসাইন মহোদয়ের সাথে জরুরী খাবার প্যাকেজ বিতরণ উদ্ধোধন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড.ইসমাইল হোসাইন, লক্ষীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য স্বেচ্ছাসেবী ব্যক্তিগণ। এ মহতী কর্মসূচিতে নাম প্রকাশে অনিচ্ছুক ফাউন্ডেশনের সম্মানিত দাতা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ভাইদেরকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। বন্যার্তদের জন্য সামনে আসছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি, ইনশআল্লাহ।