শেষ স্পর্শ: সম্মানজনক বিদায়ের অঙ্গীকার

শেষ স্পর্শ: সম্মানজনক বিদায়ের অঙ্গীকার

Date: 7 জুন, 2026

আমাদের সমাজে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে
কোনো মানুষ মৃত্যুবরণ করলে অনেকসময় তার সঠিকভাবে গোসল নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য।

অনেক হাসপাতালে মৃতদেহ ধোয়ার উপযুক্ত ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে যথাযথ ব্যবস্থার অভাবে খোলা জায়গায় গোসল করানো হয়, যা মর্যাদাকে ক্ষুণ্ণ করে।

এই বাস্তবতাকে সামনে রেখে শামসুল হক ফাউন্ডেশনের একটি মানবিক উদ্যোগশেষ স্পর্শ

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মৃতদেহ গোসল, কাফন এবং দাফনের প্রস্তুতি নিশ্চিত করা হয়।

এটি শুধুমাত্র একটি সেবা নয়
এটি একজন মানুষকে তার শেষ যাত্রায় সম্মান মর্যাদা দেওয়ার একটি অঙ্গীকার।

আপনার ছোট একটি দানই হতে পারে কারো শেষ বিদায়কে সম্মানজনক করার মাধ্যম।
আসুন, আমরা সবাই মিলে এই মহৎ কাজে অংশ নিই।

শেষ স্পর্শ কার্যক্রমে সহায়তা করুন