গাজার জন্য কুরবানি ২০২৬

গাজার জন্য কুরবানি ২০২৬

Date: 2 জুন, 2026

পুরো বিশ্ব যখন পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছে, তখন যুদ্ধবিধ্বস্ত গাজার অসংখ্য মানুষ দিন কাটাচ্ছে আতঙ্ক, অনিশ্চয়তা ও অনাহারের মধ্যে। অব্যাহত সংঘাতে হাজারো পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকার শেষ সম্বল। এমন কঠিন বাস্তবতায় ঈদের আনন্দও তাদের কাছে অনেকটাই ম্লান।

এই মজলুম মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন গত তিন বছর ধরে মিশর এবং গাজার খান ইউনিস এলাকায় কুরবানির আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্ব-শরীরে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মিশর ও গাজায় অবস্থানরত ভলান্টিয়ারদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে এবারের কুরবানির কার্যক্রম।

এ বছর কুরবানির জন্য সংগ্রহ করা হয়েছে তিনটি সুবিশাল উট এবং বেশ কয়েকটি দুম্বা। কুরবানি শেষে মাংস প্রক্রিয়াজাত করে গাজার প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে ৩ কেজি করে বিতরণ করা হয়েছে।

কুরবানি ঈদের এই আনন্দ গাজাবাসীর মাঝে ছড়িয়ে দিতে পেরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দেশ-বিদেশের সকল দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাদের মাধ্যমে এই কার্যক্রম সম্ভব হয়েছে।

💳 Online Payment

Pay using payment gateway

🏦 Manual Payment

bKash / Bank Transfer

Name
Mobile
Email (Optional)
Purpose

Amount in BDT