ASH Foundation

BD
UK
EG
US

কয়েকটি গ্রামের প্রায় হাজার জনে পেলো জরুরী শুকনো খাবার

কয়েকটি গ্রামের প্রায় হাজার জনে পেলো জরুরী শুকনো খাবার

Date: Nov. 6, 2024

ঘরের চুলা পানির নীচে। বন্যায় রান্নার কোন সুযোগ নাই। প্রতিটা ঘরে এখন পানি থৈ থৈ করছে। এই কঠিন পরিস্থিতিতে ময়মনসিংহের শেরপুরের বন্যার্ত এলাকা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন দারিয়ারপাড় গ্রাম ও নালিতাবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের প্রায় হাজার জনে পেলো জরুরী শুকনো খাবার, আলহামদুলিল্লাহ! Alhaj Shamsul Hoque Foundation এর উদ্যোগে পরিবার প্রতি ১টা শুকনো খাবারের প্যাকেজে ছিল ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি বিস্কুট, ১ কেজি গুড় ও ২ লিটার মিনারেল ওয়াটারের বোতল। আগামীতে আসছে আরো কিছু জরুরী কর্মসূচি ইনশাআল্লাহ। এদিকে ফেনী-নোয়াখালী-কুমিল্লা-লক্ষীপুরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে চলেছে শত ঘর নির্মাণ কর্মসূচি, আলহামদুলিল্লাহ!