ASH Foundation

BD
UK
EG
US

গাজার পাশে আশ ফাউন্ডেশন: সীমানা পেরিয়ে এক মানবিক অভিযাত্রা

গাজার পাশে আশ ফাউন্ডেশন: সীমানা পেরিয়ে এক মানবিক অভিযাত্রা

Date: 15 ফেব্রুয়ারি, 2026

দুঃসময়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতা।

গাজায় নির্যাতিত অবরুদ্ধ মানুষের জন্য চলমান মানবিক সহায়তার অংশ হিসেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) সহমর্মিতার বার্তা নিয়ে পৌঁছে গেছে মিশর গাজায়। ১৯ জানুয়ারি (সোমবার) থেকে ২৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা মিশর গাজায় সরাসরি উপস্থিত থেকে দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। এই সফরে ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . কে. এম. শফিউল মাওলাও মাঠপর্যায়ে সংহতি প্রকাশ করেন।   

সহমর্মিতাকে বাস্তবিক রূপে প্রতিফলিত করতে আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং জনতার দলের আংশিক আর্থিক সহযোগিতায়গিফট অব লাভশিরোনামে ১২ টন খাদ্যসামগ্রীর একটি চালান গাজার এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।  

মানবিক উদ্যোগ এখানেই থেমে থাকেনি। শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়ার উদার অর্থায়নে এবং আশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে “Emergency Distribution for the People of Gaza” শীর্ষক জরুরি প্রকল্পের আওতায় রান্না করা খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে গাজায় যুদ্ধাহত শহীদ ব্যক্তিদের প্রায় ১৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য প্যাক বিতরণ করা হয়, যাতে তারা অনুভব করতে পারেন, কঠিনতম সময়েও তারা একা নন।

কারণ, মানবতার প্রকৃত দীপ্তি প্রকাশ পায় তখনই, যখন তা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ায়।