ASH Foundation

BD
UK
EG
US

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদের হাসি: ১০০ শিশুর মুখে নতুন জামার আনন্দ

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদের হাসি: ১০০ শিশুর মুখে নতুন জামার আনন্দ

Date: 23 মার্চ, 2026

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, আর প্রিয়জনদের সাথে খুশি ভাগাভাগি। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তবতা ভিন্ন সেখানে প্রতিটি দিনই সংগ্রামের, প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে কষ্টের গল্প। তবুও মানবিকতার আলো কখনো নিভে যায় না। সেই আলোই আবার জ্বলে উঠেছে এবারের ঈদে, কিছু অসহায় শিশুর মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে।

চলমান বিভিন্ন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ASH Foundation এবার ঈদ উপলক্ষে গাজার খান ইউনিসের আল মায়াউশি এলাকায় ১০০ জন অসহায় শিশুর মাঝে নতুন জামা বিতরণ করেছে। আপনাদের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার ফলেই এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ।

যেখানে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য ও আশ্রয়ের সংকট, সেখানে নতুন জামা পাওয়া এই শিশুদের জন্য শুধুই একটি পোশাক নয়, এটি আনন্দ এবং স্বাভাবিক জীবনের এক ক্ষুদ্র স্বাদ। ছোট্ট এই উপহার তাদের ঈদকে করেছে আনন্দময়, এনে দিয়েছে এক চিলতে হাসি।

উল্লেখযোগ্য বিষয় হলো, স্থানীয় বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিটি জামা সংগ্রহ করতে খরচ হয়েছে প্রায় ৩৫ মার্কিন ডলার। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে একটুও পিছপা হয়নি ASH Foundation এবং এর সহানুভূতিশীল দাতাগণ।

এই উদ্যোগ শুধু পোশাক বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক শক্তিশালী বার্তা বহন করে বিশ্বের যেখানেই কষ্ট থাকুক না কেন, আমরা একসাথে থাকলে সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

গাজার এই শিশুদের মুখে ফুটে ওঠা হাসিই প্রমাণ করে, সামান্য সহানুভূতিও কত বড় পরিবর্তন আনতে পারে।

আসুন, আমরা সবাই আমাদের অবস্থান থেকে মানবতার পাশে দাঁড়াই। কারণ, আমাদের ছোট ছোট উদ্যোগই কারো জীবনে বড় সুখের কারণ হতে পারে।