ASH Foundation

BD
UK
EG
US

এতিমখানায় ভালোবাসার উপহার

এতিমখানায় ভালোবাসার উপহার

Date: 1 এপ্রিল, 2026

প্রতিদিন আমরা কত কিছুই না ভালোমন্দ খাবার খায়, কিন্তু এতিমখানার শিশুগুলো কোনোরকম একবেলা বা আধাবেলা খেয়ে দিন পার করে দিচ্ছে। সমাজের অবহেলিত এতিম শিশু, যারা মা-বাবার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত, যাদের শৈশবের একটি বড় অংশ কেটে যায় এতিমখানায়, তাদের মুখে হাসি ফোটাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের উদ্যোগে মোট ১৪টি এতিমখানায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১১০০ কেজি চাল, ১৫০ কেজি ডাল, ৯০ লিটার তেল এবং ৩০ কেজি খেজুর। এই উদ্যোগের মাধ্যমে এতিম শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস চালানো হয়েছে।

এ ধরনের উদ্যোগ শুধু খাদ্য সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে সহমর্মিতা, মানবিকতা এবং দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিশ্বাস করে, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে অবহেলিত এতিম শিশুদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

পরিশেষে, ফাউন্ডেশনটি সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।