শহর থেকে পাহাড়ে: মানবতার উপহার

শহর থেকে পাহাড়ে: মানবতার উপহার

Date: 9 এপ্রিল, 2026

আশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ই এপ্রিল) রাঙামাটির দুর্গম অঞ্চলে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এসকল পরিবার তাদের প্রয়োজনীয় খাদ্য চাহিদা থেকে বঞ্চিত, অনেকে একবেলা-আধাবেলা খেয়ে কোনো রকমের মানবেতর জীবনযাপন করে যাচ্ছে। এইসকল মানুষের পাশে দাঁড়াতে আশ ফাউন্ডেশন এই উদ্যোগটি গ্রহণ করে।

প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল কেজি চাল, কেজি ডাল এবং লিটার সয়াবিন তেল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ২য় লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার প্রত্যয়কে সামনে রেখে আশ ফাউন্ডেশন এই কার্যক্রম অব্যাহত রেখেছে।

এছাড়া, গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় সারা দেশে মোট ১০,০০০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ,০০০টি প্যাকেজ চট্টগ্রাম বিভাগের অসহায় পরিবারের মাঝে এবং অবশিষ্ট ,০০০টি প্যাকেজ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট ঢাকা বিভাগের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

উক্ত কার্যক্রমের মাধ্যমে মোট প্রায় ৬২ টন চাল, ১৫ টন ডাল এবং ১০ টন সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে, যা দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

💳 Online Payment

Pay using payment gateway

🏦 Manual Payment

bKash / Bank Transfer

Name
Mobile
Email (Optional)
Purpose

Amount in BDT